যারা পাক বাহিনীকে সহযোগিতা করেছিলেন, তারা নতুন চেহারায় হাজির হয়েছেন: মির্জা ফখরুল
যারা পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিলেন, তারা নতুন চেহারা নিয়ে হাজির হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আগে যখন শুধু ‘মহাসচিব’ বলত, ওটা খুব আপন মনে হত। তিনি বলেন, আমরা সব সময় বিএনপির সঙ্গেই আছি, আমৃত্যু দলের সঙ্গে থাকবো।
তিনি বলেন, আমি কিন্তু সোশ্যাল মিডিয়া দেখি না। যারা দেখেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে, সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও বলেন, আমরা ১৮ বছর বহু নির্যাতন সহ্য করেছি। আমদের জীবনটাকে তছনছ করে দেওয়া হয়েছে।