শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

বীর শহীদদের প্রতি ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব। বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, রফিক তালুকদার, এনামুল হক, সালাহউদ্দিন জিকু, ওবাইদুল আকবর রুবেল, জিপন উদ্দিন, ইউসুফ আরফাত, নাজমুল তারেক এবং নুরুল আবছার নুরীসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উত্তরোত্তর অগ্রগতি কামনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। শহীদদের রক্তস্নাত এই স্বাধীনতার চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” সাংবাদিক সমাজকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও উন্নয়নের চিত্র জনসমক্ষে তুলে ধরার মাধ্যমে দেশপ্রেমের পরিচয় দেওয়ার আহ্বান জানান বক্তারা।

ক্যাটাগরি