শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

পাঁচবিবিতে উৎসাহ-উদ্দীপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন

মোঃ আজাদ আলী, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পাঁচবিবি উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।

বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এসময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পৌর শহরের ডা. আব্দুল কাদের স্মৃতি পৌর পার্কে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

সকাল ৮টায় পাঁচবিবি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীসহ নেতৃবৃন্দ, জামায়াতের উপজেলা আমির সুজাউল করিমসহ নেতারা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়। বিকেলে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও পাঁচবিবি প্রেসক্লাব এবং পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ক্যাটাগরি