মহান স্বাধীনতা দিবসে পাঁচলাইশ থানা জামায়াতের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আয়োজকরা বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং সাম্প্রতিক জুলাই আন্দোলন একে অপরের পরিপূরক, যা জাতির অধিকার ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরীর মুরাদপুর মোড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ষোলশহর ২নং গেইটস্থ বিপ্লবী উদ্যাণে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। সঞ্চালনা করেন নগরের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের আমীর তাওহীদ আজাদ।
বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস কেবল একটি ঐতিহাসিক অর্জনের স্মারক নয়, বরং তা দেশের জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। তারা উল্লেখ করেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের আমীর কাজী আব্বাস আলী, পাঁচলাইশ থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল হোসাইন, আব্দুল আজীজ এবং ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তারা মহান স্বাধীনতা দিবসের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত