ইপিজেড এলাকায় জামায়াতে ইসলামীর স্বাধীনতা দিবস র্যালি-২০২৬ অনুষ্ঠিত
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে এক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি পরবর্তী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ উল্লাহ।
এ সময় আরও বক্তব্য রাখেন ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ সাহেদ এবং ৩৮ নম্বর ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী, শিক্ষাবিদ ও সংগঠক সাংবাদিক মুহাম্মদ হোসাইন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের জেনারেল সেক্রেটারি মুহাম্মদ আব্দুল্লাহ আল আরিফসহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও উপ-কমিটির নেতৃবৃন্দ।
মিছিলটি বন্দরটিলাস্থ আলী শাহ জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে ইপিজেড মোড়ের বে-শপিং চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় নেতৃবৃন্দ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং শেষে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।