শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পেকুয়ায় ইসলামী যুবসেনার ঈদ পুনর্মিলনী ও কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত

আলী আজম,পেকুয়া:বাংলাদেশ ইসলামী যুবসেনা পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে “ঈদ পুনর্মিলনী ও কাউন্সিল-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ ২০২৬) সকাল ১০টায় পেকুয়া উপজেলার চৌমুহনী ভোজন বাড়ি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ফোরকান উদ্দিন কাদেরী। প্রধান অতিথি ছিলেন জননেতা অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিন খালেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ ইউসুফ হোসাইন বদরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ও অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহিম আল-কাদেরী। প্রধান বক্তা ছিলেন এইচ. এম. রবিউল হাসান কাদেরী।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ইসহাক হোসাইন, মোঃ আলী হোসাইন আল-কাদেরী, মুফতি মাওলানা মোঃ ছিদ্দিক আকবর মেহেরী, মোহাম্মদ আলী আজম ও মোহাম্মদ জাকের হোসাইন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ সমাজ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজে নৈতিকতা ও মানবিকতা জাগ্রত করতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরবর্তীতে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা মোহাম্মদ মোবারক হোসাইন আল-কাদেরী।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন হাফেজ কফিল উদ্দীন, সাধারণ সম্পাদক হাফেজ মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম এবং অর্থ সম্পাদক হাফেজ বশীর আলম।

ক্যাটাগরি