রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতি

যুদ্ধ শুরুর পর বন্দরে জ্বালানি খালাস করেছে ২৫টি জাহাজ

চট্টগ্রাম: ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে ২২ মার্চ পর্যন্ত জ্বালানি খালাস করেছে ২৫টি জাহাজ।

এ ছাড়া ওমান থেকে আনা ১টি জাহাজে জ্বালানি খালাস চলছে, থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা একটি জাহাজ বহির্নোঙরে খালাসের অপেক্ষায় রয়েছে, ২৫ মার্চের মধ্যে বন্দরে পৌঁছাবে ২টি জাহাজ।

রোববার (২২ মার্চ) এসব তথ্য জানান বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, মার্চ মাসে এ পর্যন্ত খালাস সম্পন্ন করেছে মোট ২৫টি ভ্যাসেল।

বর্তমানে পথে রয়েছে ২টি ভেসেল BWEK BORNHOLM এবং MORNING JANE)। যাদের পৌঁছানোর সম্ভাব্য তারিখ ২৫ মার্চ।
বর্তমানে ওমান থেকে আসা এলপিজি খালাস চলছে LPG SEVAN ভ্যাসেলে। বহির্নোঙরে ব্রাভো (Bravo) পয়েন্টে অবস্থান করছে AB OLIVIA, যেটি থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে এসেছে।

ক্যাটাগরি