বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

আর ১০ দিন যুদ্ধ চললে ব্যারেলপ্রতি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে

ইরানের এক জ্বালানি বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, চলমান যুদ্ধ আরও ১০ দিন স্থায়ী হলে বৈশ্বিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছাতে পারে।

ইরানের জ্বালানি কৌশলবিদ মাহদি আরবসাদেগ দেশটির ইনস্টিটিউট অব ইঞ্জিয়ানিয়াইং অ্যান্ড টেকনোলজির সঙ্গে সম্পৃক্ত। তিনি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ পূর্বাভাস দেন।

আরবসাদেগ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত অব্যাহত থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেবে।

তার দাবি, ইরান হরমুজ প্রণালি ‘শত্রু জাহাজের’ জন্য বন্ধ করে দেওয়ার পর থেকে প্রতিদিন প্রায় ২ কোটি ১০ লাখ ব্যারেল তেল পরিবহন বন্ধ রয়েছে, যা বৈশ্বিক সরবরাহে বড় ধাক্কা দিয়েছে।

তিনি আরও জানান, প্রণালীটি বন্ধ হওয়ার আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৬৫ ডলার। তবে সরবরাহ ব্যাহত হওয়ায় তা দ্রুত বেড়ে ১১৯ ডলারে পৌঁছেছে, যদিও দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

এর মধ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত—সমুদ্রে থাকা ইরানি তেল কেনার ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করা।

ক্যাটাগরি