পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে নজর দৌলত গাছতলা উত্তর পাড়া (সাত বাড়ি) প্রবাসী কল্যাণ ট্রাস্ট।
“সাত বাড়ির প্রবাসীদের অঙ্গীকার, সুখে-দুঃখে সবাই হবো সবার”এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের অসচ্ছল পরিবারের মাঝে প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া এবং সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ শহিদুল আলম শহিদ, উপদেষ্টা মোঃ ইকবাল হোসেন, উপদেষ্টা মোঃ কালন খাঁ, আব্দুল্লাহ আল মুমিন। সার্বিক পরিচালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নিলয় আহমেদ রুবেল, মোহাম্মদ রাজু আহমেদ, সহ-সভাপতি রাসেল মিয়া,জাহাঙ্গীর মেম্বার, আল আমিন খাঁ, জুম্মন, মোমেন মিয়া, মোঃ আল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ শহিদুল আলম শহিদ। ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস আরও বিস্তৃত করা হবে।
সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।অনুষ্ঠান কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু ও দোয়া ও মোনাজাতের মাধ্যমে সফলভাবে শেষ করেন কারী আব্দুল্লাহ আল মামুন।