টেরীবাজারে অগ্নিকাণ্ডে দুই কর্মচারীর মৃত্যু, ব্যবসায়ী সমিতির শোক প্রকাশ
গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, চট্টগ্রামের টেরীবাজারস্থ কে.বি অর্কিড প্লাজায় সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে দুইজন কর্মচারী নিহত হয়েছেন।
এ ঘটনায় টেরীবাজার ব্যবসায়ী সমিতি গভীরভাবে শোকাহত। সমিতির পক্ষ থেকে মরহুমদের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা জানানো হয়েছে, তিনি যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
একই সাথে নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে সমিতি। তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক কামনা করা হয়েছে।
সমিতির নেতৃবৃন্দ বলেন, এই মর্মান্তিক ঘটনায় পুরো ব্যবসায়ী সমাজ শোকাহত। আল্লাহ তায়ালা যেন সবাইকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।