মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

আন্দরকিল্লা অর্কিড প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের দেখতে যান নগর জামায়াতের নেতৃবৃন্দ

চট্টগ্রামের আন্দরকিল্লা বক্সিরবিট সংলগ্ন অর্কিড প্লাজায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের খোঁজখবর নিতে এবং ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।

আজ (১৯ মার্চ) বৃহস্পতিবার সকালে অর্কিড প্লাজার ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৩ জন আহত হন, যাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, মহানগরী কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালি থানা আমীর আমির হোসাইন, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আবুল মনসুর, সাবেক সেক্রেটারি আহমদ হোসাইন, মাওলানা মুহাম্মদ ফেরদাউস, ব্যবসায়ী নেতা মুহাম্মদ ফরিদুল আলম, সিরাজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে জামায়াত নেতৃবৃন্দ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নিহত মুহাম্মদ ইউনুছ ও মুহাম্মদ সোলায়মানের লাশ দেখেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। এছাড়া তারা হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ড ও বার্ন ইউনিটে গিয়ে আহত মামুনের চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং এটি একটি কঠিন পরীক্ষা। তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং আল্লাহর ওপর ভরসা রাখার কথা বলেন।

তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও যাকাতদাতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতায় এগিয়ে আসা উদাত্ত আহ্বান জানান।

ক্যাটাগরি