মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

মানবাধিকার ভার্ড বাংলাদেশের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নগরীর বন্দরটিলাস্থ শাহ প্লাজায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভার্ড বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগ কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাফরুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক এডভোকেট মোঃ শাহেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদল ইপিজেড থানা কমিটির সভাপতি মোঃ জাহিদ আনছারী। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশন ইপিজেড থানা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ এস এম ইমরান, সংগঠক মোঃ মোসলেম উদ্দিন বাহার, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, অর্থ সম্পাদক মোঃ ফারুক আহমেদ ঢালি, নারী সংগঠক মারুফা আক্তার, সানজিদা আক্তার, তুলি আক্তার, দক্ষিণ জেলা যুগ্ম সম্পাদক ও সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ নুর নবীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বর্তমান সময়ের মানবাধিকার বিষয়ক বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা সকলের প্রতি মানবিক মূল্যবোধ জাগ্রত রাখা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

ক্যাটাগরি