বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

“অসহায় মানুষের মুখে হাসি ফুটানোই আমার প্রকৃত প্রশান্তি”:সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারেক আজিজ

নিজস্ব প্রতিবেদক,ফটিকছড়ি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভুজপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তারেক আজিজ-এর ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে এলাকার প্রায় ৫০০ পরিবারের মাঝে নতুন কাপড় এবং ২০০পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়। ঈদের আনন্দ যাতে প্রতিটি ঘরে পৌঁছে যায়,সেই লক্ষ্যেই এই বিশালআয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

উপহার বিতরণকালে তারেক আজিজ বলেন: “এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাঝেই আমি প্রকৃত প্রশান্তি খুঁজে পাই। এখানে আমার ব্যক্তিগত কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই; বরং পূর্বপুরুষদের ঈসালে সওয়াব এবং মহান আল্লাহ ও প্রিয় রাসূলের (সা.) সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমি এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

উক্ত উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুরুল আলম গুরু মিয়া,শফিউল আলম,আবুল কালাম,মোঃ আরিফ উদ্দীন,মোঃ জাকারিয়া,মোঃ ইমন সিকদার,মোঃ হানিফ সর্দার,মোঃ ইসমাইল,মোঃ রিয়াদ,মোঃ সাজ্জাদ,মোঃ রিপন, মোঃ রাজ্জাক এবংমোঃ আবুল বশরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

বক্তারা তারেক আজিজের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে দরিদ্র মানুষের ঈদের কষ্ট অনেকটাই লাঘব হবে।

ক্যাটাগরি