শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বিআইএ জামে মসজিদের মুসল্লীদের সাথে চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতৃবৃন্দের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগরীর দেওয়ান বাজারের দেওয়ানজী পুকুর লেইনস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) জামে মসজিদে মুসল্লীদের অংশগ্রহণে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্মিলিতভাবে ইফতার করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং রোজাদারের জন্য ইফতার আনন্দের সময়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই রোজা পালন করা হয় এবং এই ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন সম্ভব।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আমির হোসাইন, শ্রমিক কল্যাণের সহ-সভাপতি মকবুল আহমদ এবং বিআইএ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহফুজুর রহমান।

অনুষ্ঠানের শেষে ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান।

ক্যাটাগরি