শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পোয়াপাড়া যুব কল্যাণ পরিষদের নির্বাচনে সভাপতি আবুল হাসেম অভি, সম্পাদক নুরুল হুদা নুরু

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাউখালী উপজেলার ১৯৯২ সালে প্রতিষ্ঠিত পোয়াপাড়া যুব কল্যাণ পরিষদের নির্বাচনে ২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম (অভি)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর গফুর পেয়েছেন ১৬ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা নুরু।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) পোয়াপাড়া যুব কল্যাণ পরিষদের নিজস্ব কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৫টা পর্যন্ত। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পরিষদের মোট ভোটার ছিলেন ৪৭ জন। এর মধ্যে ৪১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়।

পরে সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন পোয়াপাড়া যুব কল্যাণ পরিষদের নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ।

দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ যুব সংগঠনের নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় পরিষদের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নবনির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে সংগঠনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ক্যাটাগরি