সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ফটিকছড়িতে ৫০০ পরিবারের মুখে হাসি ফোটালো ‘ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদ’

মীর আখতারুজ্জামান রুবেল, নিজস্ব প্রতিবেদক:ফটিকছড়ি উপজেলার শ্রেষ্ঠ মানবিক সংগঠন হিসেবে যুব কল্যাণ অধিদপ্তর কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ‘ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২ ঘটিকায় কাজিরহাট এমদাদুল ইসলাম মাদ্রাসা মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই প্রবাসীদের এই মানবিক সংগঠনটি প্রতি বছরের ন্যায় এবারও এই বিশাল আয়োজনের উদ্যোগ নেয়।

আমিনুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মতিউর রহমান সিকদার টুটুল,ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম তালুকদার, থানা কৃষকদলের সভাপতি নাজিম উদ্দীন বাচ্চু।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য রেজাউল করিম,কুতুবউদ্দিন চৌধুরী, মোজাহের মিয়া, মোঃ ইউছুপ, জাহাঙ্গীর আলম ও শাহজাহান সিরাজ মানিক।

অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে এবং মাঠ পর্যায়ে তদারকির জন্য উপস্থিত ছিলেন প্রতিনিধি সৈয়দ মেজবাহ, সৌরভ চৌধুরী, ইমতিয়াজ, আজিজ, হালিম, রাজ্জাক, রিগ্যাল,ইরফান, আরিফ, শাহিন প্রমুখ।

বক্তারা বলেন, “ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই ফটিকছড়ির আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটেও দেশের মানুষের কথা ভুলে যাননি আমাদের প্রবাসীরা। তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আজ ৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ফুটবে।”

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ফটিকছড়ি উপজেলায় তাদের মানবিক কার্যক্রমের জন্য ইতিপূর্বেই সরকারি স্বীকৃতি অর্জন করেছে। উপহার বিতরণ শেষে সংগঠনটির ভবিষ্যৎ সমৃদ্ধি ও প্রবাসীদের কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

ক্যাটাগরি