সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

আলীকদমে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের আলীকদম উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য উপজেলা সদরের বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

১৬ মার্চ ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলমের নেতৃত্বে আলীকদম বাজারে এই অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানের সময় দোকানগুলোতে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং ওজন পরিমাপসহ বিভিন্ন বিষয় তদারকি করা হয়।

অভিযানকালে অনিয়মের দায়ে কয়েকটি দোকানকে সতর্ক করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। এছাড়া ইউএনও মনজুর আলম ব্যবসায়ীদের টিসিবি’র মালামাল, বিশেষ করে ভোজ্যতেল (সয়াবিন তেল) ক্রয়-বিক্রয় না করার নির্দেশ প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

ক্যাটাগরি