বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

পেকুয়া ইউএনও মাহবুব আলম মাহবুবের বদলি, নতুন কর্মস্থল রুমা উপজেলা

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে বদলি করা হয়েছে। তাঁর পরবর্তী কর্মস্থল নির্ধারণ করা হয়েছে বান্দরবানের রুমা উপজেলা।

জানা গেছে, পেকুয়া থানার ভেতরে মা-মেয়েকে নির্যাতনের ঘটনার পর তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাস করে সাজা দেওয়ার ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার একটি তদন্ত কমিটি গঠন করেন।

গত সোমবার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁর বদলির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সমালোচকদের দাবি, পুলিশ হেফাজতে থাকা রক্তাক্ত মা-মেয়ের ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা আইনের পরিপন্থী। তাদের মতে, এ ধরনের পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসানো আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে নির্যাতিত মা অভিযোগ করেছেন, ওই দিন তাকে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়নি। অভিযোগ গঠনের কাগজে তার স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে এবং তাকে ভুয়া সাজা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

ক্যাটাগরি