মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানায় অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী ‘টেম্পু’ জানে আলমসহ ৬ চাঁদাবাজ গ্রেফতার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ মামলার আসামি ও সিএমপির তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ জানে আলম ওরফে ‘টেম্পু জানে আলম’-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এএসআই (নিঃ) সোহেল আহমেদ ও সঙ্গীয় ফোর্স ১৫ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মোড় এলাকায় সুন্দরশাহ মাজারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় চাঁদাবাজি করার সময় হাতেনাতে ৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ জানে আলম ওরফে টেম্পু জানে আলম (৪৩), মোঃ আবু মনসুর বদী (৩৫), মোঃ ফারুক (৪০), মোঃ আবু ছালেহ (২৮), মোঃ আলমগীর হোসেন (৪২) এবং আব্দুল্লাহ আল নোমান (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নং-৩৬, তারিখ ১৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধনী-২০১৯) এর ৪/৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তীতে ধৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি