রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানায় বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশে ১১ জন গ্রেফতার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই সোহরাব হোসেন, এসআই নাঈমুর রহমান, এসআই আব্দুল আউয়ালসহ সঙ্গীয় ফোর্স ১৬ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া এলাকায় বিশেষ অভিযান চালান। এসময় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ১১ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আব্দুল্লাহ আল মামমুন (২৬), মোঃ জাবেদ (২০), মোঃ ফোরকান (২৭), মোঃ শফিকুল ইসলাম (২৬), মোঃ আল আমিন (৪০), খোকন মিয়া ওরফে কিট্টি মিয়া (২৮), মোঃ তারেক মাহমুদ (২১), মোঃ রাকিব (২২), মোঃ নাঈম (২৫), এমরান ওরফে নয়ন (২৫) এবং মোঃ তৌহিদুল ইসলাম (২৪)।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা উক্ত স্থানে ঘোরাফেরার বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৮৮/১০৩ ধারায় কোতোয়ালী থানার পৃথক তিনটি মামলা (নং-৮৪/২০২৬, ৮৫/২০২৬ ও ৮৬/২০২৬, তারিখ ১৬/০৩/২০২৬) দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

ক্যাটাগরি