শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

নিউ মুরিং এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের নিউ মুরিং এলাকায় অবস্থিত ইউসুফ মালুম জামে মসজিদে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) পবিত্র ২৬ রমজান সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষা ও ক্রীড়া সংগঠক মোঃ রোকন উদ্দিন মাহমুদ খলিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ নূর উদ্দিন মুন্না, ইপিজেড থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নূর উদ্দিন শরীফ দিদার, শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন, সহ-সভাপতি মোঃ জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আরশাদ আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাত হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-সম্পাদক মোঃ আব্দুল আহাদ, সহ-প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইউসুফ মালুম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ হারুন উর রশীদ। দোয়া ও মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

পরিশেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে রমজানের তাৎপর্যময় ইফতার পরিবেশন করা হয়।

ক্যাটাগরি