বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানার অভিযান: মামলার তদন্তে প্রাপ্ত ৩ জন আসামী গ্রেফতার

সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) Hosain Mohammad Kabir Bhuiyan মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে ইন্সপেক্টর নিরস্ত্র মীর মোহাম্মদ সেলিশ এবং সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

১৪ মার্চ ২০২৬, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার তদন্তে প্রাপ্ত তিনজন আসামীকে গ্রেফতার করা হয়—
১. মোঃ নাগড় সাকিব (২৫),
২. নুরুল ইসলাম (৩৫), এবং
৩. মোঃ আরমান (২৭)।

গ্রেফতারকৃতদের কোতোয়ালী থানায় নিয়ে আসা হয় এবং পরে থানার মামলা নং-১৪, তারিখ-২২/০৮/২০২৪ অনুযায়ী, ধারা-১৪৭/১৪৮/১৪৯/১৫২/৩০৭/৩৩২/৩৩৩/৩৫৩/৪৪৭/৪৪৮/৩৭৯/৩৮০/৪২৭/৪৩৬/৫০৬/২১/১১৪/১০৯/৩৪ পেনাল কোডসহ বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ এর ৩/৬ ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সনের ১৫(৩)/২৫-ডি মূলে ধারা প্রযোজ্য করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এই অভিযান স্থানীয় আইনশৃঙ্খলা বজায় রাখা ও মামলার তদন্তে প্রাপ্ত আসামীদের দ্রুত গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ক্যাটাগরি