মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানার অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার

সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) Hosain Mohammad Kabir Bhuiyan মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এএসআই (নিঃ)/মোহাম্মদ শাহেদ আলী ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গ্রেফতার করা হয় জিআর-১৩৯/২০২৪, কোতোয়ালী-৪৪(৩)২০২৪ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ সুমন প্রকাশ সুজন (২৪), পিতা-লাল মিয়া, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং-আব্দুল্লাহপুর, দক্ষিনপাড়া, শাহজাহান চেয়ারম্যানের বাড়ী, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জ। বর্তমান ঠিকানা রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।

গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানটি স্থানীয় আইনশৃঙ্খলা বজায় রাখা ও পলাতক অপরাধীদের ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ক্যাটাগরি