কোতোয়ালী থানার বিশেষ অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ৫ জনকে গ্রেফতার
সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) Hosain Mohammad Kabir Bhuiyan মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ)/এহসান মাহবুব ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে।
১৪ মার্চ ২০২৬, রাত ৩:০০ ঘটিকায় কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় পাঁচজনকে আটক করা হয়—
১. প্রদীফ (৪০),
২. রুবেল বিশ্বাস (৩২),
৩. মোঃ বাবুল (৩৫),
৪. মোঃ আলী আকবর (৩৫), এবং
৫. মোঃ মাসুম (৪০)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে তারা ঘোরাফেরার বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে ব্যর্থ হওয়ায় বিনা অনুমতিতে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-৮৩/২০২৬, তারিখ-১৪/০৩/২০২৬, ধারা-সিএমপিও ৮৮(ডি)/১০৩ অনুযায়ী বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই অভিযান এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখা ও সন্দেহজনক কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।