বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানার অভিযান: ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) Hosain Mohammad Kabir Bhuiyan মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ বেলায়েত হোসেন ও সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

১৪ মার্চ ২০২৬, রাত ২:৩০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন নন্দনকাননস্থ বিটিসিএল সংলগ্ন কাটাপাহাড়স্থ পাকা রাস্তার উপর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়—
১. মোঃ কাউছার (৩৪),
২. মোঃ রাসেল (২৩), এবং
৩. সোহেল (২২)।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি অস্ত্র—

কাঠের বাটযুক্ত স্টিলের ছোরা, ১১ ইঞ্চি লম্বা ও ধারালো,

কাঠের বাটযুক্ত স্টিলের ছোরা, ৯ ইঞ্চি লম্বা ও ধারালো।

গ্রেফতারকৃতদেরকে কোতোয়ালী থানায় নিয়ে আসা হয় এবং পরে থানার মামলা নং-৩১, তারিখ-১৪/০৩/২০২৬ খ্রি., ধারা-৩৯৯/৪০২ পেনাল কোডে রুজু করা হয়। ধৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই অভিযান স্থানীয় জনগণকে নিরাপদ রাখার পাশাপাশি চট্টগ্রামে ডাকাতি ও সশস্ত্র অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ক্যাটাগরি