মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানার অভিযান: পেশাদার চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, চোরাই মাল ও সরঞ্জাম উদ্ধার

সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) Hosain Mohammad Kabir Bhuiyan মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ)/আব্দুল্লাহ আল নোমান ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

১৩ মার্চ ২০২৬, রাত ২:৪৫ ঘটিকায় কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জ এলাকা থেকে পেশাদার চোর চক্রের দুই সদস্য—
১. সিয়ান্দর প্রঃ মোঃ আরিফ হোসেন (৩০) এবং
২. মোঃ রুবেল (৩৫) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়:

বিভিন্ন রঙের ১২টি থ্রি-পিস (মূল্য ২৪,০০০ টাকা),

বেগুনী, মিষ্টি ও গোল্ডেন বর্ণের লেহেঙ্গা (মূল্য আনুমানিক ১৮,৬০০ টাকা),

চুরির কাজে ব্যবহৃত কটার, কাচি, স্ক্রু ড্রাইভার ও একটি ব্যাগ।

উল্লেখ্য, ধৃত আসামীরা পূর্বেও একাধিক মামলা ও অভিযোগের সঙ্গে জড়িত ছিলেন। সিয়ান্দর প্রঃ মোঃ আরিফ হোসেন এবং মোঃ রুবেল-এর বিরুদ্ধে কোতোয়ালী থানার বিভিন্ন এফআইআর অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রেফতারকৃতদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানটি স্থানীয় জনসাধারণের নিরাপত্তা ও চুরি-ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাটাগরি