শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানার অভিযান: ১০ লিটার চোলাইমদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) Hosain Mohammad Kabir Bhuiyan মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ)/আব্দুল্লা আল নোমান ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করা হয়।

১৪ মার্চ ২০২৬, সন্ধ্যা ৭:২৫ ঘটিকায় কোতোয়ালী থানাধীন লালদীঘির পাড়স্থ মহল শপিং কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ ওমর ফারুক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে ১০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ ওমর ফারুককে কোতোয়ালী থানায় নিয়ে আসা হয় এবং পরে থানার মামলা নং-৩৪ তাং-১৪/০৩/২০২৬ইং, ধারা–মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারনীর ২৪(ক)/১৯(ক) রুজু করা হয়। ধৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এই অভিযান স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত ও মাদক নির্মূলে সিএমপির কার্যক্রমকে জোরদার করছে।

ক্যাটাগরি