বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ হালিশহর এলাকার ৩৯ নং ওয়ার্ড শাখায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ, ২৪ রমজান শনিবার বিকেলে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়-এর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা বায়তুল মাল সম্পাদক ও ৩৯ নং ওয়ার্ড আমিরে জামায়াত মোঃ ওসমান গনি।

আলোচক অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক মোহাম্মদ শাহেদ এবং ওয়ার্ড বি এম সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহিম বিশ্বাস।

এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা মোঃ মোজাম্মেল হক, মোঃ আব্দুর রহমান টিপু, যুব জামায়াত আলীশাহ পাড়া পূর্ব শাখার সভাপতি মিজানুর রহমান টিপু, জেনারেল সেক্রেটারি মুহাম্মদ রেজাউল ইসলাম রিয়াদ এবং যুব নেতা মোঃ মাসুম হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ওসমান গনি বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে মোত্তাকিদের জন্য আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার ও নেয়ামতস্বরূপ। রমজানের তাকওয়া অর্জনের মাধ্যমে আগামীর মানবিক রাষ্ট্র গঠন এবং ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

ক্যাটাগরি