বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

৩৯ নং ওয়ার্ড গণশিক্ষা সাংগঠনিক ওয়ার্ডের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর এলাকার ৩৯ নং ওয়ার্ডস্থ গণশিক্ষা সাংগঠনিক ওয়ার্ডের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মার্চ শুক্রবার বিকেলে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আমীর ওসমান গনি। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস এবং আত্মশুদ্ধির এক অনন্য প্রশিক্ষণ। এই মাসে অর্জিত শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করে বাকি এগারো মাসও ইসলামের বিধান অনুযায়ী চলতে হবে। তিনি রমজানের চেতনায় নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণশিক্ষা সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব ওয়ার্ডের সেক্রেটারি আরিফ উদ্দিন আল মামুন।

এ সময় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

ক্যাটাগরি