বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ইপিজেড শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার আয়োজন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম:নগরীর ইপিজেড থানাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ইপিজেড শাখার উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ, ২২ রমজান বিকেলে বন্দরটিলাস্থ অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি মোঃ জাহেদ আনসারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর তাঁতীদলের আহ্বায়ক মোঃ সেলিম হাফেজ, নগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও ইপিজেড থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী, নগর তাঁতীদলের সদস্য সচিব মোঃ মুরাদুজ্জামান মুরাদ, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন এবং পতেঙ্গা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম রানা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইপিজেড থানা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সিহাব উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, ছাত্রদলের আকিব জাভেদ, স্বেচ্ছাসেবক দলের মোঃ নওশাদ হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মতিউর রহমান। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি ভবিষ্যতে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করতে পারে—এ জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের জন্য দোয়া কামনা করা হয়।

দোয়া মাহফিল শেষে রমজানের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

ক্যাটাগরি