শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

পাঁচবিবিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, পাঁচবিবি (জয়পুরহাট):
জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১০ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিকম্পে করণীয় ও অগ্নিকাণ্ডে নিরাপত্তা বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ বিভিন্ন স্তরের উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, এলজিইডি প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ রিপন মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, একাডেমি সুপারভাইজার জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোঃ শাহ আলম, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, আওলাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশিদা বেগম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ আজাদ আলী ও সাধারণ সম্পাদক সজল কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দুর্যোগকালীন সময়ে দ্রুত ও নিরাপদে করণীয় বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয় এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

ক্যাটাগরি