সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে পেশাদার চোর চক্রের দুই সদস্য গ্রেফতার, চোরাই মালামাল ও সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চোরাই মালামাল ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া-এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন-এর নেতৃত্বে এসআই আবদুল্লাহ আল নোমানসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, শুক্রবার (১৩ মার্চ ২০২৬) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী থানার মামলা নং-২৬/১৩০ (ধারা ৪৬১/৩৮০, পেনাল কোড ১৮৬০) এর সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—
১. সিয়ান্দর ওরফে মোঃ আরিফ হোসেন (৩০)
২. মোঃ রুবেল (৩৫)

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১২টি বিভিন্ন রঙের থ্রি-পিস (প্রতি পিস আনুমানিক ২ হাজার টাকা, মোট মূল্য ২৪ হাজার টাকা), একটি বেগুনি রঙের লেহেঙ্গা (মূল্য আনুমানিক ৮ হাজার টাকা), একটি মিষ্টি রঙের লেহেঙ্গা (মূল্য আনুমানিক ৮ হাজার টাকা) এবং একটি গোল্ডেন রঙের লেহেঙ্গা (মূল্য আনুমানিক ২ হাজার ৬শ টাকা)।

এছাড়া ধৃত আসামিদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি কাটার, একটি লৌহ কাঁচি, একটি স্ক্রু ড্রাইভার এবং একটি কালো ব্যাগও উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সিয়ান্দর ওরফে আরিফ হোসেনের বিরুদ্ধে সিএমপির বাকলিয়া ও কোতোয়ালী থানায় মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। একইভাবে অপর আসামি মোঃ রুবেলের বিরুদ্ধেও কোতোয়ালী থানায় মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি