সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

“ভুজপুরে আল মানাহিল ট্রাস্টের ইফতার মাহফিলে অপরাধীদের প্রতি এমপি সরোয়ারের কঠোর হুঁশিয়ারি”

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি (চট্টগ্রাম) : ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, “অন্যায়কারী যে দলেরই হোক না কেন, তাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ফটিকছড়িকেও একটি মডেল ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।”

বৃহস্পতিবার (১২ মার্চ) ফটিকছড়ি উপজেলার পূর্ব ভূজপুর ফকিরহাটের মিরেরখিল কেন্দ্রীয় জামে মসজিদে আল মানাহিল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে এবং ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মাওলানা শেখ ইব্রাহিম।

বক্তব্যে এমপি সরোয়ার আলমগীর আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সেই লক্ষ্য বাস্তবায়নে তৃণমূলের প্রতিটি মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু হুরাইরা বালক বালিকা মাদ্রাসার সভাপতি ব্যবসায়ী আব্দুর রহিম, মাহবুবুল আলম আজাদ, আবু মেম্বার, মুনসুর আলম, আবুল কালাম রুবেল, জিয়াউল হোসেন ফরহাদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু, মোহাম্মদ এমদাদ হোসেন,মাওলানা জসিম উদ্দিন আমতলী, মীরেরখীল জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম,মাস্টার হাশেম, মাস্টার, ইউছুফ ,দুবাই প্রবাসী নুরুল ইসলাম,অর্থ সম্পাদক মাস্টার মোঃ এমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মীরেরখীল লায়ন্স ক্লাবের সদস্যরা। সবশেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ক্যাটাগরি