বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ইপিজেড শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত

নগরীর ইপিজেড থানা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ইপিজেড শাখার উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ (২২ রমজান) বিকেলে বন্দরটিলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কমিটির সভাপতি মো. জাহেদ আনসারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম টিটুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর তাঁতীদলের আহ্বায়ক মো. সেলিম হাফেজ, নগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও ইপিজেড থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. জাবেদ আনসারী, নগর তাঁতীদলের সদস্য সচিব মো. মুরাদুজ্জামান মুরাদ, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন এবং পতেঙ্গা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইপিজেড থানা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সিহাব উদ্দিন, মো. সাইফুল ইসলাম, ছাত্রদলের আকিব জাভেদ, স্বেচ্ছাসেবক দলের মো. নওশাদ হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বিশেষ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মতিউর রহমান। তিনি খালেদা জিয়া এবং জিয়াউর রহমান–এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। একইসঙ্গে তিনি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের সমর্থনে বিজয়ী হওয়ার জন্য দোয়া কামনা করেন।

পরিশেষে পবিত্র রমজান–এর তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ক্যাটাগরি