রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটন

লামা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নজরুল ইসলাম (লামা,বান্দরবান) লামা উপজেলার অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন লামা রিপোর্টার্স ক্লাব–এর নবগঠিত কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি লামা পৌরসভার তংথমাং রিসোর্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির হোসেন, আবু তাহের মিয়া এবং সিনিয়র সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ, উপজেলা তথ্য অফিসার, ডিএসবি লামার কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং লামা ও আলীকদম প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এসময় চ্যানেল কর্ণফুলীর প্রতিনিধি নজরুল ইসলামসহ লামা সাংবাদিক ফোরাম, লামা সাংবাদিক ইউনিটি ও লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

পরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া পরিচালনা করা হয় এবং ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ক্যাটাগরি