রামপুরের মাটি ও মানুষের নেতা দিদারুল আলম (নেভী) কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী
এইচ এম সালাহ উদ্দিন কাদের,চট্টগ্রাম:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আসন্ন নির্বাচনে ২৫ নং রামপুর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন রামপুরের মাটি ও মানুষের নেতা,দীর্ঘদিনের রাজপথের লড়াকু সৈনিক মোঃ দিদারুল আলম (নেভী)। এ উপলক্ষে তিনি ওয়ার্ডবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, মোঃ দিদারুল আলম (নেভী) রামপুর ওয়ার্ড বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময়ে যখন অনেকেই রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলেন, তখন তিনি রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হামলা-মামলা ও জেল-জুলুম উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ছিলেন সবসময় অগ্রভাগে। এ কারণেই তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একজন ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, দিদারুল আলম (নেভী) সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ব্যক্তিগত বিপদ-আপদে রামপুরের মানুষ তার কাছে সহযোগিতা পেয়েছে বলেও এলাকাবাসী জানান। তার স্বচ্ছ ভাবমূর্তি, দীর্ঘদিনের সমাজসেবা এবং তৃণমূল পর্যায়ের ব্যাপক জনপ্রিয়তার কারণে এলাকার সাধারণ মানুষ তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় বলে দাবি উঠেছে।
মনোনয়ন প্রসঙ্গে মোঃ দিদারুল আলম (নেভী) বলেন,“আমি কোনো পদ-পদবীর লোভে রাজনীতি করি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। রামপুরের মানুষই আমার শক্তি ও আমার পরিবার। তাদের অধিকার প্রতিষ্ঠা এবং ২৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”তিনি আরও বলেন,দল তার দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি রামপুর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ,তৃণমূল নেতাকর্মী ওসমর্থকদের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন এবং দলীয় হাইকমান্ডের সুদৃষ্টি প্রত্যাশা করেছেন।
রামপুরের মাটি ও মানুষের নেতা দিদারুল আলম (নেভী) কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী