স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপহৃত পারভেজ উদ্ধার, চকরিয়া থানার অভিযানে সফলতা
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন থেকে অপহৃত কিশোর মোহাম্মদ পারভেজ (১৭) কে অবশেষে উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশের তৎপর অভিযানে তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ থেকে নিজ বাড়ি হারবাংয়ে ফেরার পথে চকরিয়া উপজেলার আজিনগর এলাকা থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়।
পারভেজ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে। অপহরণের পর দুর্বৃত্তরা ০১৯৭২৭৮০৫১৫ নম্বর থেকে তার বাবার কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে বলে জানান পারভেজের পিতা।
পিতা মনজুর আলম জানান, তার ছেলে পারভেজ লোহাগাড়া উপজেলার আমিরাবাদে একটি দোকানে চাকরি করতেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed-এর নির্দেশে পুলিশ তৎপরতা বাড়ায়। পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র পারভেজকে অপহরণ করে নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ডুলহাজারার গহীন পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।