সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় বাংলাদেশ সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) ২১ রমজান বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও প্রবীণ সাংবাদিক মোঃ খলিলুর রহমান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, শিক্ষাবিদ ও সংগঠক এডভোকেট মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সাংবাদিক ক্লাবের বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেলাল, সিনিয়র সাংবাদিক মোঃ জাফরুল ইসলাম জাহিদ, মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম মোসলেহ উদ্দিন বাহার, বিশিষ্ট বিমাবিদ ও শিক্ষা সংগঠক মোঃ মনিরুল ইসলাম, দৈনিক গণ জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম লিটন, মানবাধিকার সংগঠক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোঃ নবী হোসেন, মোঃ রুবেল হোসেন, মোঃ মনির তালুকদার ও শামসুদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি ও সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোঃ মনিরুল ইসলাম।

ক্যাটাগরি