বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উন্নয়নে নানা পরিকল্পনা: চেয়ারম্যান হিসেবে আবুল কায়সারকে দেখতে চান সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে গরিব, দুঃখী ও মেহনতী মানুষের পরম বন্ধু আবুল কায়সারকে দেখতে চায় স্থানীয় সাধারণ জনগণ। এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকা, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং ইউনিয়নের উন্নয়ন নিয়ে সুস্পষ্ট পরিকল্পনার কারণে তিনি ইতোমধ্যে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, আবুল কায়সার দীর্ঘদিন ধরে ইউনিয়নের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন এবং দরিদ্র মানুষের কল্যাণে তিনি নীরবে কাজ করে যাচ্ছেন। ফলে সাধারণ মানুষের কাছে তিনি একজন মানবিক, জনপ্রিয় ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।

এলাকাবাসী জানান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উন্নয়ন নিয়ে আবুল কায়সারের রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।
এছাড়াও তিনি ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, নারীর ক্ষমতায়ন, কৃষকদের সহায়তা বৃদ্ধি এবং পরিষদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

এলাকাবাসীর মতে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবুল কায়সার চেয়ারম্যান নির্বাচিত হলে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে।

সাধারণ মানুষের প্রত্যাশা, আগামী নির্বাচনে একজন যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। আর সেই নেতৃত্বে আবুল কায়সারকেই দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ক্যাটাগরি