শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা সদরের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম-এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব ছফিউল্লাহ।

আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, সামাজিক সমতা প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সাফল্য তুলে ধরেন। সভাপতির বক্তব্যে জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “নারীর উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। সরকারের লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে নারীর অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট।”

উক্ত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নারীর ক্ষমতায়ন ও অধিকার আদায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

ক্যাটাগরি