পটিয়ায় এমপি এনামকে সংযমী হওয়ার আহ্বান জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম-১২ পটিয়া আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য এনামুল হক এনামকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া। শনিবার পটিয়ার ইন্দ্রপুল বাইতুশ শরফ মাদ্রাসা মাঠে এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “পটিয়ায় আপনি বিপুল ভোটে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। আমরা ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাকে বিজয়ী করেছি। আপনি যদি হিংসাত্মক বা উসকানিমূলক কথা বলে থাকেন, তাহলে তা ভুল হবে। রমজান মাস সংযমের মাস, তাই সবাইকে সংযত থাকা উচিত।”
সম্প্রতি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে একটি ইফতার মাহফিলে সংসদ সদস্য এনামুল হক এনাম জামায়াতের কাছ থেকে টাকা নিয়ে মোমবাতি প্রতীকের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ তুলেছিলেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এদিকে পটিয়ার ২২টি এতিমখানার এতিমদের নিয়ে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া।
বিএনপি নেতা জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রশিদ দৌলতি, জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, ইফতেখার হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন সুমন, উপজেলা বিএনপি নেতা হারুনুর রশিদ, আবু জাফর চৌধুরী, নুরুল আমিন মধু, সেলিম মাস্টার, হাজী দ্বীন মোহাম্মদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন, আবুল হাশেম মেম্বার, জাগির মেম্বার, আবুল কালাম, আবদুল মাবুদ, আবুল কাসেম চেয়ারম্যান, জাফর ভান্ডারী, কবিয়াল ইউসুফ, ফরিদ আহমদ, জাফরুল ইসলাম, জয়নাল আবেদীন আঙ্গুর, আমির হোসেন সওদাগর, মো. আইয়ুব, আলী আজগর আকবরী, মো. সোহেল সওদাগর, মো. লোকমান ও এম এ রুবেলসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে আলহাজ হাফেজ আহমদ আল কাদেরী মোনাজাত পরিচালনা করেন।