জামিন নয়, বেকসুর খালাস পেয়েছেন পেকুয়ার নির্যাতিত মা-মেয়ে।
জামিন নয়, বেকসুর খালাস পেয়েছেন পেকুয়ার নির্যাতিত মা-মেয়ে। আজ শনিবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পেকুয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক দেওয়া এক মাসের সাজার রায় বাতিল করে তাঁদের খালাস দেন। কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাঁরা একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এই ঘটনায় আমি নির্যাতিত দুই নারীর পক্ষে দাঁড়িয়েছিলাম। কিন্তু কিছু মানুষ অযথা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যা মোটেও ঠিক নয়। যারা নির্যাতিত নারীদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।