সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ: পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির শ্রমিকদের সঞ্চয় আমানত ফেরত প্রদান

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় সরকারি নিবন্ধিত শ্রমিক সংগঠন পটিয়া অটো টেম্পো সমবায় সমিতি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যাণে সঞ্চয় আমানতের টাকা ফেরত দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, তা বাস্তবায়ন করেছেন।

শনিবার (৭ মার্চ) সমিতির কবির মার্কেট কার্যালয়ে নতুন ও পুরাতন প্রায় ১৭০০ শ্রমিকের মাঝে তিনটি ক্যাটাগরিতে তাদের সঞ্চয় আমানতের টাকা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মুহাম্মদ বদিউল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর হোসেন, সহ-সভাপতি লোকমান হোসেন (বাছা), অর্থ সম্পাদক লোকমান হোসেন (পাপ্পু), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন, প্রচার সম্পাদক মোহাম্মদ ফোরকান, সাবেক প্রচার সম্পাদক মুহাম্মদ বেলালসহ কার্যকরী কমিটির সদস্য আমির হোসেন রিপন, আবদুর রহিম, আলী আজগর, নুরুল কবির রুবেল, মোজাম্মেল হক, ফোরকান প্রমুখ।

সমিতির সভাপতি বদিউল আলম বলেন, অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যমুক্ত পটিয়া অটো টেম্পো সমবায় সমিতি গড়ে তুলতে বর্তমান কমিটি বদ্ধপরিকর।

সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বলেন, নির্বাচনের সময় ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অর্থ সম্পাদক লোকমান হোসেন পাপ্পু জানান, সমিতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন কমিটি কাজ করছে। কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না এবং সংগঠনের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

ক্যাটাগরি