সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

এমপি কাজলের সাথে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজার-৩ সদর-রামু-ঈদগাঁও আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের সাথে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন (বিজয় টিভি) ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদের( দৈনিক সাঙ্গু) নেতৃত্বে সাংসদের কক্সবাজারস্থ বাসভবনে সৌজন্যে সাক্ষাৎ শেষে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় সাংসদ লুৎফুর রহমান কাজল
এমপি তার নির্বাচনি এলাকার সার্বিক উন্নয়নে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন এবং সাদা কে সাদা, কাল কে কাল লিখার অনুরোধ জানান।

তিনি এলাকার সকল উন্নয়ন, সম্ভাবনা, অসঙ্গতি ও সমস্যাসমূহ লেখনীর মাধ্যমে তুলে ধরার পাশাপাশি গণমানুষের ভাবনার সঠিক চিত্র নিজ নিজ কর্মস্থল গণমাধ্যমে প্রকাশের তাগাদা দেন।

এসময় উপস্থিত সাংবাদিকরা এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, জনদাবি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তিনি মনোযোগ সহকারে শুনেন এবং সৌজন্য সাক্ষাৎ এর জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাষ্টার গিয়াস উদ্দিন( নয়াবাদ), আনোয়ার হোছাইন ( আমার দেশ) এইচএন আলম ( দৈনিক মিল্লাত) আজাদ মনসুর ( বাংলাদেশ বেতার) সহ
বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৬/৩/২০২৬

ক্যাটাগরি