বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩

নুর মোহাম্মদ,কক্সবাজার:কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এসময় তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমি উদ্দিন জানান বৃহস্পতিবার ৫ মার্চ ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পুলিশ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো মোঃ রাসেল (৪০), কামরুন্নাহার (৩২), শওকত আলম (৩০)। এ মামলার অপর এক আসামি আলমগীর প্রকাশ আলম (৪২) বর্তমানে পলাতক রয়েছেন।

এ বিষয়ে ওসি ছমি উদ্দিন আরো জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মাদকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি