সফল ব্যক্তির জীবন আলোচনার মাধ্যমেই জাতিকে আলোকিত করা সম্ভব: মির্জারহাট মাদরাসার স্মরণ সভায় বক্তারা
মির আখতারুজ্জামান রুবেল,নিজস্ব প্রতিবেদক:উত্তর ফটিকছড়ির বরেণ্য আলেমেদ্বীন আল্লামা মুফতি মুহাম্মদ দেলোয়ার হোসেন (রহঃ)-এর স্মরণ সভা, পবিত্র শোহদায়ে বদর ও হযরত আলী (রা.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে মির্জারহাট জামেয়া রজভীয়া নুরীয়া দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণ সভায় বক্তারা বলেন, “কীর্তিমান ব্যক্তিদের কর্মই তাঁদের বাঁচিয়ে রাখে। সফল ব্যক্তিদের জীবনচিত্র আলোচনার মাধ্যমে নতুন প্রজন্মকে আলোকিত করা সম্ভব। আল্লামা মুফতি মুহাম্মদ দেলোয়ার হোসেন (রহঃ) আজীবন দ্বীন ইসলামের খেদমত করেছেন। অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি। বর্তমান সময়ে দেশ ও জাতিবিরোধী জঙ্গিবাদ এবং সুন্নিয়তের শত্রুদের রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
মাদরাসা পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ সাব্বির উল্লাহর সভাপতিত্বে এবং মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায়
উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য কাজী মুহাম্মদ দিদারুল আলম।
প্রধান অতিথি ছিলেন রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ যুগ্ম মহাসচিব মুহাম্মদ তারেক আজিজ, প্রধান আলোচক ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক সৈয়দ,বিশেষ আলোচক ছিলেন মাস্টার এন. আলম আজাদ ও মাওলানা মুহাম্মদ ইফতেখার পারভেজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী মুহাম্মদ জহিরুল ইসলাম বাবর, মাস্টার মহিউদ্দীন, কৃষকদল নেতা আবদুল লতিফ চৌধুরী, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম বাহাদুর, প্রবাসী আবদুর রহিম ও এম. সাইফুল ইসলাম আদর, বিএনপি নেতা জসিম উদ্দিন, সার্ভেয়ার মুহাম্মদ হোসেন, পল্লী চিকিৎসক ডাঃ শাহাবুদ্দিন এবং রজভীয়া নুরীয়া কমিটির নেতৃবৃন্দসহ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সভার শেষ পর্যায়ে ফাতেহা শরীফ পাঠ, মিলাদ-কিয়াম এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়।