শেরশাহ সাংবাদিক হাউজিং সমিতির নির্বাচন ২৮ ফেব্রুয়ারি সভাপতিসহ ৬ পদে ভোট, একই দিনে বিশেষ সাধারণ সভা
শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকা প্লট মালিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে। একই দিনে বিশেষ সাধারণ সভারও আয়োজন করা হয়েছে।
সমিতির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটির অস্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সরাসরি ভোটের মাধ্যমে মোট ৬ জনকে নির্বাচিত করা হবে।
নির্বাচিত পদগুলো হলো— ১ জন সভাপতি, ১ জন সহ-সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ১ জন অর্থ সম্পাদক এবং ২ জন সদস্য।
এছাড়া একই দিনে নিরীক্ষা ফলাফল অনুমোদন সংক্রান্ত বিশেষ সাধারণ সভাও অনুষ্ঠিত হবে। সমিতির সকল সদস্যকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ এবং সভায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
জেলা সমবায় কার্যালয়, চট্টগ্রামের তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।