লামায় ইটভাটায় দুর্ঘটনা ডাম্পার চালকের মৃত্যু
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের একটি ইটভাটায় মাটি বহনের সময় ডাম্পার (পিকআপ) গাড়ির চাপায় এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি রাতে ইটভাটায় মাটি বহনের কাজ চলাকালে ঘটনাটি ঘটে। একটি ডাম্পার গাড়ি ঢালু রাস্তার ওপর থামানো অবস্থায় ছিল। হঠাৎ অটোমেটিকভাবে গাড়িটি স্টার্ট হয়ে সামনে দাঁড়িয়ে থাকা চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই চালকের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শিকলঘাট এলাকার এক মালিকের বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে নিহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
বিস্তারিত তথ্য পরে জানানো হবে।