শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা

বান্দরবানের লামায় সরই হাই স্কুলে শুদ্ধাচার লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের সরই হাই স্কুলে শুদ্ধাচার লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষক-শিক্ষার্থীসহ মোট ২৩৮ জন অংশগ্রহণ করেন।

আয়োজনের অংশ হিসেবে শুদ্ধাচার বিষয়ক আলোচনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অর্গানাইজার মনোয়ার হোসাইন। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও শুদ্ধাচারের গুরুত্ব তুলে ধরেন।

ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব ক্লাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের শুদ্ধাচার লুডু এবং কোয়ান্টাম প্রকাশিত অনুবইয়ের একটি সেট উপহার দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরও শুদ্ধাচার লুডু উপহার দেওয়া হয়।
এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ ও শুদ্ধাচার চর্চায় আগ্রহ বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে

ক্যাটাগরি