বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন ‘জিয়া মঞ্চ’ লামা উপজেলার ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী অঙ্গ সংগঠন জিয়া মঞ্চ লামা উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সম্প্রতি লামা উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতাদের হাতে অনুমোদনের কপি তুলে দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে রাশেদ আলীকে আহ্বায়ক মোঃ আউয়াল হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও কমিটিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তিদের বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। আয়োজকরা জানান, নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন,“জিয়া মঞ্চ লামা উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করবে।”নবনিযুক্ত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ক্যাটাগরি